উত্তরা পশ্চিম থানা যুবদলের ‘উদীয়মান তারকা’ আসাদুজ্জামান শুভ

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 86

বিশেষ প্রতিবেদক, ঢাকা:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের রাজনীতির এক সুপরিচিত ও জনপ্রিয় নাম মোঃ আসাদুজ্জামান শুভ। উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য শুভকে উত্তরা রাজনীতির 'উদীয়মান তারকা' হিসেবে দেখছেন দলটির মাঠপর্যায়ের কর্মীরা। রাজপথের সাহসী লড়াইয়ের পাশাপাশি অনলাইনেও বিএনপির নীতি ও আদর্শ তুলে ধরে নিয়মিত নির্ভীক লেখালেখি করে যাচ্ছেন তিনি। তৃণমূল কর্মীদের মতে, রাজপথের লড়াকু সৈনিক ও দুঃসময়ের পরীক্ষিত তরুণ এই শুভর মতোই ত্যাগের মহিমায় উজ্জ্বল নেতৃত্বই আগামী দিনে যুবদলকে এগিয়ে নিয়ে যাবে।

এস এম জাহাঙ্গীর হোসেনের আদর্শে রাজনীতিতে পথচলা:

রাজনৈতিক জীবনের শুরু থেকেই ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের বলিষ্ঠ দিকনির্দেশনা ও নেতৃত্বে শুভ রাজনীতিতে যুক্ত হন। বিগত আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে যখন মুক্তিকামী মানুষের রাজপথের আন্দোলন স্তব্ধ করার নানা চক্রান্ত চলছিল, তখন দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ডাকে রাজপথের প্রতিটি আন্দোলনে শুভকে সবসময় প্রথম সারিতে দেখা গেছে।

কারাবরণ ও নির্যাতনের মুখেও আপসহীন:

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি মিছিলে সামনের সারিতে থাকতে গিয়ে একাধিকবার গুরুতর আহত হয়েছেন মোঃ আসাদুজ্জামান শুভ। শিকার হয়েছেন পুলিশি হামলা, নির্যাতন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার। জেল-জুলুম ও রিমান্ড সহ্য করেও রাজপথ ত্যাগ করেননি এই তরুণ যুবনেতা। দেশ ও দলের কল্যাণে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে গিয়ে নিজের ব্যক্তিগত ক্যারিয়ার বা ভবিষ্যৎ গঠনের দিকে নজর দেওয়ার সুযোগ পাননি তিনি।

২৪-এর গণঅভ্যুত্থান ও আগামী দিনের প্রত্যাশা:

সর্বশেষ জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানেও উত্তরাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন শুভ। শেখ হাসিনা রেজিমের পতনে রাজপথের লড়াইয়ে তার অবদান স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

উত্তরা পশ্চিম থানা যুবদলের একাধিক ত্যাগী কর্মী জানান, "আসাদুজ্জামান শুভ কোনো পদ-পদবির লোভে নয়, বরং আদর্শের টানে রাজপথে থেকেছেন। জেল-জুলুম সহ্য করা শুভদের মতো ত্যাগী তরুণদের আগামী দিনে যুবদলের উত্তরার শীর্ষ কমিটিতে মূল্যায়িত করা উচিত। এতে দলের জন্য নিবেদিত প্রাণ তরুণদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে।"

নেতাকর্মীদের এই ভালোবাসাকে সাথে নিয়ে আগামী দিনে যুবদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আসাদুজ্জামান শুভ।

এলাকার খবর

সম্পর্কিত