DNCC ৪৯ নং ওয়ার্ড: জনতার পছন্দের শীর্ষে প্রচারবিমুখ মনির ভূঁইয়া, তাকেই প্রার্থী হিসেবে চান দল-মত নির্বিশেষে সাধারণ ভোটাররা

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 352

বিশেষ প্রতিবেদক, উত্তরার খবর:

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নির্বাচনকে কেন্দ্র করে কাওলা, আশকোনা এবং গাওয়াইর এলাকা নিয়ে গঠিত ৪৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটিতে কাউন্সিলর প্রার্থী হিসেবে অনেকেই ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছেন এবং নানাভাবে নিজেদের জানান দিচ্ছেন। তবে এই দৌড়ে সম্পূর্ণ ব্যতিক্রম বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির ভূঁইয়া। নিজেকে জাহির করার সস্তা প্রচারণায় বিশ্বাসী না হলেও, কাওলা-আশকোনা-গাওয়াইরের সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এখন জনপ্রিয়তার ও পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন।

যা বলছেন এলাকার আম জনতা: ৪৯ নম্বর ওয়ার্ডের প্রকৃত চিত্র ও ভোটারদের মনোভাব জানতে 'উত্তরার খবর'-এর পক্ষ থেকে কাওলা, আশকোনা এবং গাওয়াইর এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলা হয়। দল-মত নির্বিশেষে আম জনতার বক্তব্য অত্যন্ত স্পষ্ট—তারা তাদের সেবক হিসেবে এমন একজনকে চান, যিনি সদা সর্বদা তাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সুখে-দুঃখে যাকে অনায়াসে কাছে পাওয়া যায়, যিনি সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী ও সমাজসেবক। আর এই সব গুণের চুলচেরা বিশ্লেষণ করলে এই পুরো এলাকায় একটি নামই বারবার ভেসে উঠছে, আর তা হলো—মনির ভূঁইয়া।

এলাকাবাসীর মতে, বিগত আওয়ামী জালেমশাহীর আমলেও যখন সাধারণ মানুষ চরম কোণঠাসা ছিল, তখনও মনির ভূঁইয়াকে তারা পাশে পেয়েছেন। আর রাজনৈতিক পরিবর্তনের পরও তিনি একইভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। ফলে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটাররা তাকেই আগামীতে কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চান এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করে নিজেদের জনপ্রতিনিধি বানাতে মুখিয়ে আছেন।

সাধারণ ভোটারদের জবানবন্দি: গাওয়াইর এলাকার সাধারণ ভোটার আবু বকর 'উত্তরার খবর'-কে বলেন,

"মনির ভাই একজন নির্বাচিত জনপ্রতিনিধির যে কাজ, তা অফিসিয়াল পদে না থেকেও অনেক আগে থেকেই করে যাচ্ছেন। আমাদের বিশ্বাস, তিনি যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন, তবে এই এলাকার মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারবেন।"

একই সুর শোনা গেল কাওলার বাসিন্দা গিয়াস উদ্দিনের কণ্ঠে। তিনি আমাদের প্রতিনিধিকে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন,

"মনির ভূঁইয়া একজন আপাদমস্তক জনবান্ধব নেতা। এই এলাকায় কারো সাথে কোনোদিন তিনি খারাপ ব্যবহার করেছেন—এমন রেকর্ড নেই। মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবার আগে ছুটে আসেন। তাকে ছাড়া আমরা কাকে কাউন্সিলর বানাবো? আপনিই বলেন?"

যা বললেন মনির ভূঁইয়া: এলাকাবাসী ও সাধারণ ভোটারদের এই বিপুল প্রত্যাশা নিয়ে মনির ভূঁইয়ার সাথে কথা বলে আমাদের প্রতিনিধি। অত্যন্ত বিনয়ের সাথে তিনি 'উত্তরার খবর'-কে বলেন:

"কাওলা, আশকোনা ও গাওয়াইর আমার নিজ এলাকা। ফলে এই এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের জন্য কাজ করা এমনিতেই আমার নৈতিক দায়িত্ব। আমার দলের প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি রাজনীতি করি। ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক এস এম জাহাঙ্গীর হোসেন এমপির সুযোগ্য দিকনির্দেশনায় আমি বিগত দিনেও জনগণের কল্যাণে কাজ করেছি, আগামীতেও তা অব্যাহত রাখবো।"

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে এই জননেতা স্পষ্ট করে বলেন,

"আমি পদের লোভ করি না, জনগণের সেবক হতে চাই। আমার দল বিএনপি এবং এই এলাকার সাধারণ জনগণ যদি আন্তরিকভাবে চায়, তবেই আমি আগামীতে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হবো, ইনশাআল্লাহ।"

এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সস্তা প্রচারণার বাইরে গিয়ে যেভাবে মনির ভূঁইয়া মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাতে আগামী নির্বাচনে দল মনোনীত করলে ৪৯ নম্বর ওয়ার্ডে তার বিজয় সময়ের ব্যাপার মাত্র।

এলাকার খবর

সম্পর্কিত