আজ দক্ষিণখান থানার অন্তর্গত কাওলা স্টাফ কোয়ার্টার জামের মসজিদে জুম্মা নামাজ আদায় করে বৃক্ষরোপণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠাম ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ।
এম কফিলউদ্দিন আহমেদ বলেন , এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বাড়ানো ও দলের গুরুত্বপূর্ণ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া।
তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের নেতাকর্মীদের একত্রিত হয়ে দেশের স্বার্থে ও মাটির সম্মান রক্ষার্থে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার সংশোধনী ও সম্প্রসারণীয় রূপরেখার সফল বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি দমন, সংবিধান সংস্থা সুষ্ঠু কার্যক্রম, বেকার ভাতা প্রদানের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং গণতান্ত্রিক, অর্থনৈতিক মুক্তি অর্জনে অগ্রগতি সম্ভব হবে।”
এই সময় উপস্থিত ছিলেন যুবদল,শ্রমিকদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ।