আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পাওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস আই টুটুল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দ্বিতীয় দফায় ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নাম ছিল। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই এস আই টুটুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই শুভেচ্ছা জানান।
এস আই টুটুল বলেন, "এস এম জাহাঙ্গীর হোসেন দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-১৮ আসনের মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং দলের দুঃসময়ে মাঠে ছিলেন। তার এই মনোনয়ন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে"। তিনি আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তের মাধ্যমে দলের হাইকমান্ড যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করেছে।
এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন প্রাপ্তিতে উত্তরা, বিমানবন্দর ও অন্যান্য সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রচন্ড খুশি হলেও দলীয় প্রধান বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নাই বলেও জানা যায়। তারা আশা প্রকাশ করেন, জাহাঙ্গীর হোসেন এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে হারানো আসন পুনরুদ্ধার করতে সক্ষম হবেন।