মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও কিশোর গ্যাং-এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : হেলাল তালুকদার

দক্ষিনখান প্রতিনিধি
 ছবি:
ছবি:

Total Views: 225

৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন সরকার এর সভাপতিত্বে এই আলোচনা সভা ৯ টায় নদীরপাড় আফজাল চিশতী মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দক্ষিনখান থানার পুলিশ কর্তাদের উপস্থিতে এলাকাবাসী তাদের সমস্যার কথা তুলে ধরেন।

তাদের সকল সমস্যার কথা শুনে প্রধান অতিথি হেলাল তালুকদার তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও কিশোর গ্যাং-এর বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে । তিনি বলেন আমি বিএনপির পক্ষ থেকে বলছি আমাদের নেতাকর্মীরা মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না এবং কোন তদবির করবেনা। সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও কিশোর গ্যাং-এর সাথে দলের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাতক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসন কে বলতে চাই আপনারা থেকে কি লাভ? মাদক নির্মূল হয় না, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও কিশোর গ্যাং-এর মুলোটপাদন হয়না? বক্তৃতা দিয়ে লম্বা লম্বা কথা বলে কোন লাভ নেই। বাস্তবে যদি কাজ করা না যায়। তিনি আরো বলেন , এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে চায়। ছেলে মেয়ে নিয়ে সম্মানজনক ভাবে বসবাস করতে চায়। জনপ্রতিনিধি এবং প্রশাসন এটার নিশ্চয়তা দেবে। সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক জনগণ চায় না। এটা নির্মূল করতে হবে।

আলোচনা সভার সভাপতি ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন সরকার তার বক্তব্যে বলেন,  আপনাদেরকে সাথে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে এলাকার তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। রাজনৈতিক  নেতৃবৃন্দ,জনপ্রতিনিধ,প্রশাসন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগন,মাদ্রাসার শিক্ষকগন, প্রতিটি মসজিদের ইমামগণ সহ সকলকে সাথে নিয়ে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ ও কিশোর গ্যাং নির্মূলে এখন থেকেই কাজ শুরু করবো ইনশাআল্লাহ ।

এলাকার খবর

সম্পর্কিত