ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের মনোনয়ন, শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শিমুল আহমেদ

উত্তরা প্রতিনিধি
 ছবি:
ছবি:

Total Views: 316

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

মনোনয়ন ঘোষণার পরপরই এস এম জাহাঙ্গীর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিরপুর জোন প্রধান শিমুল আহমেদ। শিমুল আহমেদ তার শুভেচ্ছা বার্তায় এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক ত্যাগ, পরিশ্রম এবং এলাকার জনগণের প্রতি তার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী কে হবেন তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। অনেক আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে এস এম জাহাঙ্গীর হোসেনকে দলীয় প্রতীক ধানের শীষের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিল বিএনপি। এই মনোনয়নের ফলে উত্তরা, তুরাগ, খিলক্ষেত, দক্ষিণখানসহ ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত