বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল

উত্তরা প্রতিনিধি
বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল ছবি:
বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল ছবি:

Total Views: 88

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামির রাস্টনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু  কামনায় উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা সাগর আহমেদ আলীর উদ্যোগে এক  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ৯ নাম্বার সেক্টরের জমিতুস সাহাবা মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন রাস্তায় বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক , ঢাকা ১৮ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনয়নের অন্যতম দাবীদার এস এম জাহাঙ্গীর হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এদেশের মানুষ বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রেখেছে। তাই তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ। আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে। 

এ সময় দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামির রাস্টনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এতে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মেসবাহ উদ্দিন খোকন, আলাউদ্দিন আহমেদ, ফিরোজ আলম, ঈমান শরীফ বাবু, আব্দুস সালাম আজাদ, বিমানবন্দর থানা বিএনপির মনির হোসেন ভুইয়া, উত্তরা পূর্ব থানা বিএনপির শাহ আলম, আমিনুল হক সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। 

দোয়া মাহফিলের পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। আয়োজক উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা সাগর আহমেদ আলী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এলাকার খবর

সম্পর্কিত