সততা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতীক অপু শিকদার: ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় জনতা

নিজস্ব প্রতিবেদক:
 ছবি:
ছবি:

Total Views: 180

নিজস্ব প্রতিবেদক, উত্তরা:
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে উত্তরায় বইছে নির্বাচনী আমেজ। বিশেষ করে ১ নং ওয়ার্ডের মোড়ে মোড়ে পোস্টার, ফেস্টুন আর ফেসবুকের দেয়ালজুড়ে এখন কেবলই নির্বাচনের আলাপ। এই ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তরা পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু শিকদার।

অপু শিকদার কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি উত্তরার একটি প্রাচীন ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বংশগত ও সামাজিক মর্যাদায় এই অঞ্চলে তার পরিবারের দীর্ঘদিনের সুনাম রয়েছে। রাজনৈতিক মহলে তিনি একজন দক্ষ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের বিশাল জয়ে যারা নেপথ্যে থেকে দিনরাত পরিশ্রম করেছেন, অপু শিকদার তাদের মধ্যে অন্যতম।

এলাকাবাসীর মতে, অপু শিকদারের সবচেয়ে বড় সম্পদ তার ‘ক্লিন ইমেজ’। বর্তমান সময়ের নোংরা রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখলবাজি বা সন্ত্রাসের অভিযোগ নেই। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল এই নেতা তার বিনয়ী আচরণের জন্য দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। উত্তরা ১ নং ওয়ার্ডের বাসিন্দারা মনে করেন, একজন নিরহংকারী ও সৎ প্রতিনিধি হিসেবে অপু শিকদারই পারেন এই ওয়ার্ডকে একটি আদর্শ ও ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে।

ওয়ার্ডের একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন কাউন্সিলর চান যাকে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে। অপু শিকদারের কর্মীীবান্ধব মানসিকতা এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা তাকে অন্য প্রার্থীদের তুলনায় অনেকটা এগিয়ে রেখেছে।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে স্থানীয়রা বলছেন, অপু শিকদার প্রার্থী হলে ১ নং ওয়ার্ডে একটি বড় ধরনের চমক তৈরি হবে। সাধারণ মানুষ এখন সততা ও রাজনৈতিক শিষ্টাচারকে গুরুত্ব দিচ্ছে, যার প্রতিটি গুণই তার মধ্যে বিদ্যমান।

সব মিলিয়ে, নির্বাচনী বাতাস যেদিকেই বইুক না কেন, উত্তরা ১ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের প্রত্যাশা—অপু শিকদারের মতো তরুণ ও পরিচ্ছন্ন নেতৃত্বের হাতেই উঠুক আগামী দিনের পরিচালনার ভার।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত