জাহাঙ্গীর হোসেনের পক্ষে ঢাকা-১৮ আসনের জনসমর্থন তুঙ্গে: কুতুব উদ্দিন কুতুব

নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীর হোসেন-কুতুব উদ্দিন কুতুব ছবি:
জাহাঙ্গীর হোসেন-কুতুব উদ্দিন কুতুব ছবি:

Total Views: 464

ঢাকা-১৮ আসনের আগামী দিনের সংসদ সদস্য হিসেবে জাহাঙ্গীর হোসেনকে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ। বর্তমানে এই আসনের প্রতিটি প্রান্তে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কুতুব উদ্দিন কুতুব।

সম্প্রতি এক বিবৃতিতে কুতুব উদ্দিন কুতুব বলেন, "জাহাঙ্গীর ভাই এই এলাকার মাটি ও মানুষের নেতা। তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা তাকে জনগণের হৃদয়ে স্থান করে দিয়েছে। ঢাকা-১৮ আসনের জনগন আজ ঐক্যবদ্ধ এবং তারা জাহাঙ্গীর ভাইকে তাদের প্রতিনিধি হিসেবে পেতে চায়।"

তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্রদলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যে জাহাঙ্গীর হোসেনের ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। কুতুব উদ্দিনের মতে, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাহাঙ্গীর হোসেনের বিকল্প নেই।

উল্লেখ্য, আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৮ আসনে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুতুব উদ্দিন কুতুবের মতো স্থানীয় তরুণ নেতারা বিশ্বাস করেন, সুষ্ঠু পরিবেশ থাকলে জাহাঙ্গীর হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনের এমপি নির্বাচিত হবেন।

এলাকার খবর

সম্পর্কিত